• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

হরমুজে জাহাজে হামলার পর ইরানে ফের মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  ২৮ জুন ২০২৬, ০৬:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে হামলার পর আবারও ইরানে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দুই সপ্তাহ আগে হওয়া অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির পর এটিই দুই পক্ষের মধ্যে সবচেয়ে বড় উত্তেজনা বলে মনে করা হচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৭ জুন) মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, পানামার পতাকাবাহী একটি ট্যাংকারে ইরানি ড্রোন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালানো হয়। একই সময় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে বলেন, ‘একসময় হয়তো আমাদের আর সংযত থাকার সুযোগ থাকবে না। তখন আমরা যে সামরিক অভিযান সফলভাবে শুরু করেছি, সেটি শেষ করতে বাধ্য হব। এমন হলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আর অস্তিত্ব থাকবে না।’

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবে ইরানের সামরিক নজরদারি, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা, ড্রোন সংরক্ষণাগার ও মাইন স্থাপনের স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। পরে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা শেষ হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র জানায়, শুক্রবার রাতেও তারা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। জবাবে শনিবার যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে তেহরান।

হরমুজ প্রণালিতে বৃহস্পতিবার একটি কার্গো জাহাজে হামলার পর শনিবার আরও একটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের ইউকেএমটিও জানায়, সর্বশেষ হামলায় ট্যাংকারটির ব্রিজ ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদ রয়েছেন। সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে জাহাজ চলাচলের নিরাপত্তা ঝুঁকির মাত্রাও বাড়িয়েছে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা জোট।

ইরান নির্দিষ্ট কোনো হামলার দায় স্বীকার না করলেও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, অনুমোদনহীন নৌপথ ব্যবহার করে চলাচলের চেষ্টা করা কয়েকটি জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছোড়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এর পর অনেক জাহাজই ইরানের অনুমতি নিয়ে প্রণালি অতিক্রমের চেষ্টা করছে বলে দাবি করা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে তারা ‘আত্মরক্ষামূলক’ হামলা চালিয়েছে। একই সময়ে মার্কিন নৌবাহিনীর আঞ্চলিক সদরদপ্তর থাকা বাহরাইনেও ইরানি ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

এদিকে লেবাননে যুদ্ধবিরতি বাস্তবায়নে ব্যর্থতার জন্যও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তেহরান। তাদের দাবি, যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি এবং ইসরায়েল এখনও লেবাননের দখল করা এলাকা ছাড়েনি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ নতুন যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এর মাধ্যমে দক্ষিণ লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলের অবস্থান বজায় থাকবে।

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজায়ি অভিযোগ করেন, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে এবং হরমুজ প্রণালিতে উত্তেজনা সৃষ্টি করে যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘন করেছে ওয়াশিংটন।

আরও পড়ুন

তারেক রহমানের চীন সফর নিয়ে যা বলছে ভারতীয় গণমাধ্যম

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও

সেই কিশোরীর স্বীকারোক্তি / বিয়েতে রাজি না বলার চেয়ে হবু স্বামীকে মেরে ফেলা সহজ মনে হয়েছিল

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, যুদ্ধবিরতির শর্ত যুক্তরাষ্ট্র মেনে চলেছে। তার ভাষায়, ‘ইরান যদি সমঝোতা বাস্তবায়ন নিয়ে কোনো আপত্তি জানাতে চায়, তাহলে আলোচনার পথ খোলা আছে। কিন্তু সহিংসতার জবাব সহিংসতাই হবে।’

সূত্র: রয়টার্স

এমএস/

  • হরমুজ প্রণালী
  • ইরান
  • যুক্তরাষ্ট্র
এ সম্পর্কিত আরও খবর
ইরান হামলা অব্যাহত রাখলে আরও সামরিক পদক্ষেপের হুমকি ট্রাম্পের
ইরান হামলা অব্যাহত রাখলে আরও সামরিক পদক্ষেপের হুমকি ট্রাম্পের
২০৩৮ বিশ্বকাপ এককভাবে আয়োজনে আগ্রহী যুক্তরাষ্ট্র
২০৩৮ বিশ্বকাপ এককভাবে আয়োজনে আগ্রহী যুক্তরাষ্ট্র
ইরানের পর এবার পরবর্তী টার্গেট ঠিক করলো ইসরায়েল!
ইরানের পর এবার পরবর্তী টার্গেট ঠিক করলো ইসরায়েল!
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।